আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশে একটি লুঙ্গি দিয়ে কার্টুনে মোড়ানো এক নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোরাবগঞ্জ বাজারের দক্ষিণ পাশে স্থানীয়রা মৃতদেহটি দেখে পুলিশে খবর দেয়।
স্থানীয়দের ধারনা, অবৈধভাবে জন্ম হওয়া পর রাতের কোনো একসময়ে নবজাতককে শ্বাসরোধে হত্যা করার পর মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায় পাষন্ডরা। মৃতদেহের নাক দিয়ে রক্ত ঝরছিল।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।