বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জনগণ পদ্মা নদীর পানিতে আপনাদেরকে চুবাবে : আলাল

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অন্ধকারের থেকে আলো আসার আগেই পালিয়ে যান, না হলে জনগণ পদ্মা নদীর পানিতে আপনাদেরকে চুবাবে, যেভাবে আপনারা চুবাতে চেয়েছেন।

শুক্রবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আলাল বলেন, গত বছরের চেয়ে এবার তিন হাজার কোটি টাকা বেশি পাচার হয়েছে। কারা পাচার করেছে এটা পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন। দেশের সরকারি আমলারা ও আওয়ামী লীগের রাজনীতিবিদরাই টাকা পাচার করেছে।

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, আপনি তো টিকে আছেন এক গোপালগঞ্জ নিয়ে। সেই গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এখন বুঝে নেন ঘরে যে খাট চেয়ার থাকে সেগুলোর পায়া ও ভেঙে পড়া শুরু করেছে।

তিনি আরও বলেন, হুট করে যেদিন পড়ে যাবেন, সেদিন ভারত থেকে সুজেতারা আর আসবে না। সেদিন হাত ধরে তোলার জন্য চীন থেকে আর কোনো বন্ধু আসবে না। সব দিক খেয়ে ফেলেছেন। সুতরাং এখনও সময় আছে মানুষের অধিকার ফিরিয়ে দেন। খালেদা জিয়াকে মুক্তি দিন তার সুচিকিৎসার ব্যবস্থা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১