বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যা বললেন সিলেটের মেয়র আরিফ

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের সিলেট শহরের ৮০ শতাংস মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। আমাদের ১৯৮৮ ও ২০০৪ সালসহ বড় বড় বন্যা মোকাবিলা করার অভিজ্ঞতা থাকলেও এবারের বন্যায় আমরা অসহায় হয়ে পড়েছি। এমন অসহায় হয়ে পড়বো আমরা কখনো ভাবিনি। আমাদের অভিজ্ঞতার আলোকে অনেক কাজ করেছি কিন্তু সেগুলো কাজে আসেনি। বন্যার পানি সব ভাসিয়ে নিয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুন) সকালে সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত বন্যা দুর্গতদের পুনর্বাসনে মতবিনিময় সভা শেষে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।

এ সময় মেয়র বলেন, আমাদের অনেক আশ্রয়কেন্দ্র ডুবে গেছে। সাধারণ মানুষের জন্য আমরা যত ব্যবস্থা নিয়েছে সেগুলোও তেমন কাজে আসেনি। এবারের বন্যা আমাদের বড় অসহায় করে ফেলেছে। তার পরেও আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। এ সময় মেয়র সেনাবাহিনীর প্রশংসা করে তাদের ভূমিকার অত্যান্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের সিলেট শহরে পর্যাপ্ত ত্রাণ না থাকা সত্ত্বেও আমরা ব্যাক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। সিলেট শহরের একটা মানুষও না খেয়ে থাকবে না বলেও প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন সিলেট মেয়র।

এবার সিলেটে কি পরিমান ভয়াবহ বন্যা আপনি না দেখলে বিশ্বাস করবেন না এমন কথা বলতেই প্রশ্নকারীকে থামিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি বন্যা এলাকার মানুষ। আমি দেখিনি কে দেখছে। আমি সব সময় বন্যা এলাকার মানুষের খোঁজ-খবর রাখি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১