বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিতে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন করে ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু, থানা ছাত্রলীগের সদস্য শাহপরান শাকিল, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম মাসুদুর রহমান, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আরআই নিশান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। সেই মহান নেতার পলাতক খুনিদের দেশের মাটিতে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। এ সময় বক্তারা ছাত্রলীগের পতাকা তলে সমবেত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১