বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের বর্ষপুর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

‘স্বেচ্ছাসেবী সংগঠন’ চন্দ্রগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের ১ম বর্ষপুর্তি পালন ও স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা সভা শুক্রবার বিকেলে স্থানীয় গ্রীণচিলি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

সংগঠনের প্রধান সমন্বয়ক রিংকু পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সফিকুল ইসলাম শিপন খলিফা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন, সংগঠনের পৃষ্ঠপোষক ও ব্যবসায়ী জহিরুল ইসলাম সাগরসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।

এসময় বিগত একবছরে সর্বোচ্চ রক্তদাতা ডোনার সদস্য একজন, অনলাইনে ছবি প্রতিযোগিতায় একজনসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫জনকে পুরস্কৃত এবং সংগঠনের সকল সদস্যকে ক্রেষ্ট প্রদান করা হয়।

অতিথিদের মধ্যে প্রধান অতিথি ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন চন্দ্রগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের বিগত কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করে বলেন, এই সংগঠনে যেন কোনো মাদকাসক্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে। সেদিকে সবাই নজর রাখতে হবে। এসময় অতিথিবৃন্দ সংগঠনটির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০