বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ নেতার কুইজ প্রতিযোগিতার আয়োজন

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুইজ প্রতিযোগিতার করেছেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষাবান্ধব এ আয়োজন করেন তিনি।
সোমবার সকালে চন্দ্রগঞ্জ থানার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় এবং চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে কুইজ বিতরণ করেন ছাত্রলীগ নেতা আবু তালেব। এরআগে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয়, দিঘলী উচ্চ বিদ্যালয়, জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয়, যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ বিতরণ করেন তিনি।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব জানান, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী ইতিহাস এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবনী সম্পর্কে শিক্ষার্থীদের জানানোর জন্যই এ আয়োজন। তিনি আরো জানান, চন্দ্রগঞ্জ থানার অন্তত ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কুইজ বিতরণ এবং এদের মধ্যে বিজয়ী ৫০ জনকে পুরস্কৃত করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১