শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রোবটকে বিয়ে করতে যাচ্ছেন এই সুন্দরী তরুণী

আকাশবার্তা ডেস্ক :

রজনীকান্তের রোবট ছবিতে ‘চিট্টি’ রোবট প্রেমে পড়েছিল রক্ত-মাংসের এক সুন্দরী তরুণীর। কিন্তু বাস্তবে যে গল্পটা পুরো উল্টে গেল। রক্ত মাংসের সুন্দরী তরুণী প্রেমে পড়লেন রোবট ‘ইনমুভেটার’-এর। এই গল্পটা অবশ্য বাংলাদেশে নয়। এই কাহিনী ফ্রান্সের তরুণী লিলির। নিজেই বানিয়েছিলেন 3D প্রিন্টেট রোবট ইনমুভেটারকে।

গত এক বছর ধরে নাকি এই রোবটের সঙ্গে সম্পর্কে রয়েছে লিলি। এবার এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তিনি। ইনমুভেটারকে এবার বিয়ে করতে চান তিনি। কিন্তু রোবট-মানুষের বিয়ে? লিলির কথায় তিনি ‘রোবোসেক্সুয়াল’ অর্থাৎ মানুষ নয় শুধু রোবটেই আকৃষ্ট হন লিলি। রক্ত-মাংসের মানুষের ছোঁয়া পছন্দ নয় লিলির। ১৯ বছর বয়স থেকেই রোবটের প্রতি আকর্ষণ বাড়তে থাকে লিলির। তাই তিনি নিজের পছন্দমতো ও যোগ্য রোবট বানিয়েছেন নিজের হাতেই।

রোবটের সঙ্গে তরুণীর ‘লিভ-ইন’, এবার বিয়ের পালা! ইনমুভেটারের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক রয়েছে কি না সে বিষয়ে লিলি স্পষ্ট কিছু না জানালেও ফ্রান্সে রোবট মানুষের বিয়ে বৈধ হলেই রোবট প্রেমিককে তিনি বিয়ে করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। তিনি রোবটিকস নিয়েও নিজের পেশাও গড়তে চান যাতে প্রযুক্তিগত সম্পর্কে কোনও সমস্যা এলে যাতে তিনি নিজেই তা ঠিক করে নিতে পারেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০