বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নয় : তথ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

‘বিদেশে গিয়ে কেউ ব্যক্তিগত গল্প করে আসলে, সেই দায় দলের না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২১ আগস্ট) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিদেশে কেউ যদি কারও সঙ্গে ব্যক্তিগত গল্প করে আসে, সেই দায় আওয়ামী লীগের না। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলের কেউ নন। ‘তার বক্তব্য দলের কোনো বক্তব্য নয়’ -আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ড. হাছান বলেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অবশ্যই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তো কেউ নয়। যেহেতু কেন্দ্রীয় কমিটির কেউ নয় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কেউ তো নয়, সেটা সঠিক বলেছেন।

তথ্যমন্ত্রী বলেন, তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কেউ নয় সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে  কিছু বলা, সে দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে দেয়নি, তাকে দেয়নি।

হাছান মাহমুদ বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, পরের দিন তিনি বলেছেন ডিসটর্ট (বিকৃত) হয়েছে। দলের ভিত জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১