বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিশ্বে ইন্টারনেট গতিতে বাংলাদেশ ১৪৪তম

টেক বার্তা :

বর্তমানে বিশ্বে ইন্টারনেটের গতির দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। দেশটিতে ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড গড়ে ৫৫.১৩ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। বিশ্বব্যাপী ১৮৯টি দেশের মধ্যে সিঙ্গাপুর সবচেয়ে এগিয়ে। দেশটিতে সাড়ে সাত জিবি’র কোনো চলচ্চিত্র ডাউনলোড করতে গড়ে ১৮ মিনিট লাগে।

আর বাংলাদেশের অবস্থান ১৪৪তম, বাংলাদেশের ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড গড়ে ১.৩৪ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। যুক্তরাজ্যের ক্যাবল নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ বাদে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ৩.৮৩ এমবিপিএস গতিতে ৮৫তম অবস্থানে রয়েছে। এছাড়া ভারত ২.০২ এমবিপিএস ইন্টারনেট গতিতে ১১৯তম, মালদ্বীপ ১.৬২ এমবিপিএস গতিতে ১৩০তম, নেপাল ০.৯৭ এমবিপিএস গতিতে ১৬৯তম এবং সবার শেষে পাকিস্তান ০.৯১ এমবিপিএস গতিতে ১৭১তম অবস্থানে। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সুইডেন, দেশটিতে ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড ৪০.১৬ এমবিপিএস। তৃতীয় অবস্থানে থাকা তাইওয়ানে গতি ৩৪.৪০ এমবিপিএস।

তালিকার শীর্ষ ৪০টি দেশের মধ্যে স্ক্যান্ডিনেভিয়া এবং উত্তর ইউরোপের দেশের সংখ্যাই বেশি। এর পাশাপাশি আছে এশিয়ার কয়েকটি দেশও। তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ২১তম। দেশটিতে ব্রডব্যান্ডের গড় গতি ২০ এমবিপিএস। অন্যদিকে ১৬.৫১ এমবিপিএস গতি নিয়ে ৩১তম অবস্থানে আছে যুক্তরাজ্য।

তালিকার শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো ডেনমার্ক (৩৩.৫৪ এমবিপিএস), নেদারল্যান্ড (৩৩.৫২ এমবিপিএস), লাটভিয়া (৩০.৩৬ এমবিপিএস), নরওয়ে (২৯.১৩ এমবিপিএস), বেলজিয়াম (২৭.৩৭ এমবিপিএস), হংকং (২৭.১৬ এমবিপিএস) এবং সুইজারল্যান্ড (২৬.৯৩ এমবিপিএস)।

তথ্যপ্রযুক্তির অন্যতম অনুষঙ্গ হলো ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া বর্তমান সময়ে একটি দিন যেন কল্পনাই করা যায় না। তবে ইন্টারনেট শুধু থাকলেই হবে না, এর গতিও হওয়া চাই কাজ করার জন্য উপযোগী। ইন্টারনেটের গতি যত বেশি, এর কার্যকারিতাও তত বেশি। বাংলাদেশের অব্যবহ্নত ইন্টারনেট বিদেশে রপ্তানি করলেও দেশের ইন্টারনেট গতি নিয়ে ইন্টারনেট ব্যবহারকারিদের মধ্যে অসন্তোষ বহুদিনের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১