সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোবাইল কেড়ে নেয়ায় ছেলের আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় মায়ের উপর অভিমান করে ছেলে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার সকাল সাড়ে সাতটার দিকে প্রসাদপুর কাঁঠালমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শাহ আলম (১৭)। তিনি রহনপুর পৌরসভার প্রসাদপুর মহল্লার কাঁঠালমোড়ের বাসিন্দা কাবির আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল রবিবার সকালে কিশোর শাহ আলম নিজ ঘরে মোবাইল ফোন দেখছিলেন। ওই সময় তার মা কাজের জন্য ছেলেকে ডাক দেয়। কিন্তু শাহ আলম মোবাইলের ধ্যানে থাকায় মায়ের ডাকে সাড়া দিচ্ছিলেন না। মা শাহানা বেগম ছেলের কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন। এই অভিমানে ঘরের ভিতর সিলিংফ্যানের সাথে গামছা বেঁধে আত্মহত্যা করে। পরে পরিবার ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শাহ আলমের মরদেহ উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে যান।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, শাহ আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১