বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রামগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময় সভা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফের সাথে রামগঞ্জ উপজেলার সকল শ্রেণি-পেশার সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইমদাদুল হকের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) কান্তিক চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

বিশেষ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও এমপির স্থানীয় প্রতিনিধি বেলাল আহম্মেদসহ অনেকেই।

এই সময়ে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও পূজা মণ্ডপে কোনো রকম অনিয়ম চলবে না। আমার জেলার সকল জনগণের জান মালের সুরক্ষা করাই হচ্ছে আমার দায়িত্ব। আমি যতক্ষণ এই জেলায় আছি ততক্ষণ আমার দায়িত্ব হচ্ছে এই জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখা।

এসময়ে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দ রামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, উপজেলা পূজা কমিটির সদস্যবৃন্দু, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগে, শ্রমিকলীগসহ রামগঞ্জ উপজেলা ও পৌরসভার সকল শ্রেণি-পেশার সুধীজন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১