বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে কালো পতাকা প্রদর্শণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীরাসহ সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস পদক্ষিণ করে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, সাবেক ছাত্রনেতা গৌতম মজুমদার, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনসার হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু, সহ-সভাপতি আর আই নিশান, থানা ছাত্রলীগের সদস্য শাহপরান শাকিল, এম মাসুদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ৬৩ জেলার প্রায় ৫ শতাধিকস্থানে একই সময় জঙ্গি সংগঠন জামা’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) কর্তৃক সিরিজ বোমা বিস্ফোরণের প্রতিবাদে এবং নিহতদের স্মরণে এই কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০