বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

১০ ডিসেম্বর শাপলা চত্বরের মতো পরিষ্কার হয়ে যাবে

আকাশবার্তা ডেস্ক : 

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, হেফাজতও এমন কথা বলেছিল, শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। সারা জাতি টেলিভিশনের দিকে তাকিয়ে ছিল। রাত বোধ হয় পোহাবে না। রাতের মধ্যেই আওয়ামী লীগ সরকারের পতন হবে। খালেদা জিয়াও খুশিতে আত্মহারা হয়ে বিএনপি নেতাকর্মীদের বলেছিলেন যে শাপলা চত্বরে গিয়ে হেফাজতের সঙ্গে যোগ দেয়ার জন্য। এরশাদ সাহেব ফ্রিজ থেকে পানি বের করে হেফাজত নেতাদের পান করাচ্ছিলেন। কিন্তু আমরা কী দেখলাম? রাত আড়াইটা-তিনটার দিকে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেছে। যদি ১০ই ডিসেম্বর এ রকম কিছু করতে চায়, ওই রকম পরিষ্কার হয়ে যাবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হৈবতপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা ও ধান কাটা কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। আওয়ামী লীগের শিকড় অনেক অনেক গভীরে। ইচ্ছা করলেই ১০ই ডিসেম্বর মহাসমাবেশ করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১