বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফরিদপুরে ১০ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র

আকাশবার্তা ডেস্ক : 

প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি আব্দুল্লাহ মাতব্বর নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসতি গ্রাম। তার পিতা সিদ্দীক মাতুব্বর একজন কৃষক, পরিবারের চার সন্তানের মধ্যে সে দ্বিতীয়।

এ ঘটনায় আব্দুল মাতব্বরের পরিবার নগরকান্দা থানায় সাধারণ ডায়রি (জিডি) রুজু করেছে দশ দিন পর।

নিখোঁজ আব্দুল মাতব্বরের পিতা কৃষক সিদ্দিক মাতব্বর জানান, গত ৬ নভেম্বর সকাল ৯ টায় প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় আব্দুল মাতব্বর। এরপর দিন পেরিয়ে সন্ধ্যা আসলেও সে আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় তাকে খুঁজতে বিভিন্ন জায়গায় ধর্ণা দেয়া হয়েছে। আমাদের সকল আত্মীয়-স্বজন বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে কোথাও তার সন্ধান মিলছে না। চার সন্তানের জনক ছিদ্দিক মাতব্বর ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায়।

এ বিষয়ে নগরকান্দার ফুলসতি আব্দুল আলিম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত সরকার বলেন, আব্দুল্লাহ মাতব্বর আমাদের স্কুলে নিয়মিত শিক্ষার্থী ছিল। সে পড়ালেখায় বেশ ভাল ছিল। তার নিখোঁজের খবরে আমরা সবাই ব্যথিত হয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ আব্দুল্লাহ মাতব্বরকে দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, নিখোঁজের দশ দিন পর থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১