মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ ইং ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক : 

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সর্ভিসের কর্মীরা কাজ করছেন।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্র বধু নাছিমা আকতার (২৫)।

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানিয়েছেন, আজিজুর রহমান নানা ব্যবস্থার পর নিজ বাড়িতে ফিরে রান্নার ঘরে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা থেকে ৪ জনের মৃত দেহ উদ্ধার করে। মাটির নিচে আর কেউ আছে কিনা তার জন্য কাজ চলছে।

তবে বৃষ্টি না হলে অসময়ে কেন পাহাড় ধস তিনি নিশ্চিত করতে পারেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১