শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

বেগমগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যুবদল নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

বেগমগঞ্জ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ইউনিয়ন যুবদল নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার নাম মো. আলম। সে আলাইয়ারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ধীতপুর গ্রামের (কোরশপাটারী বাড়ি) আবুল কাশেমের ছেলে।

মঙ্গলবার (২২ আগষ্ট) সকালে ৭/৮ জনের সাদা পোষাকধারী একদল লোক নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তার বাড়ি থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তবে আলমকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ, নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ বা লক্ষ্মীপুর র‌্যাব ইউনিটে যোগাযোগ করেও তাকে আটকের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

এদিকে যুবদল নেতা মো. আলমের বাবা আবুল কাশেম জানান, আমার পুত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে। কারণ আলমকে তুলে নেওয়ার সময় স্থানীয় আ.লীগ নেতা মাছ রহিমকে তাদের সাথে দেখা গেছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান জানান, আমরাও শুনেছি আলম নামের একজনকে কে বা কারা তুলে নিয়ে গেছে। তবে আলমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে সাংবাদিকদের জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮