বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রতিক্ষণ ইয়ুথ ক্লাবের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

স্বেচ্ছাসেবী সংগঠন “প্রতিক্ষণ ইয়ুথ ক্লাবের” ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে ক্লাবের ঢাকাস্থ বাসাবো কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে কাজী আশিকুর রহমান তামিমকে সভাপতি, মো. মিরাজুল ইসলাম মিরাজকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক গাজী মোহাম্মদ আল আমিন ও দপ্তর সম্পাদক সৌরভ সরকার।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব ও প্রতিক্ষণ ফাউন্ডেশনের মহাসচিব লায়ন আল সাজিদুল ইসলাম দুলাল। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবী সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি কাজী তামিম ও সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ছোট বেলা থেকে ইচ্ছা ছিল মানুষের সেবা করা যায় এমন কিছু করার। আমরা দুই বন্ধু এমন একটি সেবামূলক সংস্থায় কাজ করার সুযোগ পাওয়ায় প্রতিক্ষণ ইয়ুথ ক্লাবের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১