বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

করোনায় বিশ্বে আরও ৫২০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক :

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৫২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৬১৮ জন। সুস্থ হয়েছেন ৯৯ হাজার ৯০২ জন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৭৪ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৯৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৭৭ জনের। ভারতে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৫১ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭১২ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৫ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১২ হাজার ১২৯ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭১৪ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৮০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। মালয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২২৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

একইসময়ে চেকিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১১ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। পেরুতে আক্রান্ত হয়েছে ৩৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১৫১ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ১৬০ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। তিউনিসিয়ায় আক্রান্ত হয়েছে ২৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। লাটভিয়ায় আক্রান্ত হয়েছে ৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। মালদোভায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৯১ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। এস্তোনিয়ায় আক্রান্ত হয়েছে ২৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ২৫৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২৮ হাজার ৭৮৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০