বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের ৩ নেতা বহিষ্কার

আকাশবার্তা ডেস্ক :

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃত নেতাদের মধ্যে রয়েছেন যুবদল নেতা ইসমাইল হোসেন, মো. আসিফ এবং জুয়েল খান।

শনিবার (১ এপ্রিল) যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে জাতীয়তাবাদী যুবদল পল্লবী থানার ৬ নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, রুপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মোঃ আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খানকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালী বক্তব্য দেয়ার সময়  যুবদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী দায়িত্বরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হয়।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে পল্লবী থানার ৬ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, পল্লবী থানা যুবদলের পিয়াস, পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি রজিব হোসেন পিন্টু, রূপনগর থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আসিফ, পল্লবী থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. মাসুদ এবং পল্লবী থানা ২ নং ওয়ার্ড যুবদলের মো. মনির, পল্লবী থানা যুবদলের সাবেক সহ সভাপতি জুয়েল খান, পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা খলিল, পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা শাহিন গাজী, রূপনগর থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পল্লবী থানা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা মহুরি বাবু, রূপনগর থানা যুবদল নেতা হাদিউল ইসলাম রাজীব, পল্লবী থানা দুই নাম্বার ওয়ার্ড যুবদল নেতা মিলনসহ বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর হামলা চালায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১