সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ায় ক্রেনচাপায় ২ বাংলাদেশি নিহত

আকাশবার্তা ডেস্ক :

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হাইড্রোলিক ক্রেনচাপা পড়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউয়ের প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রাত ৮টা ১৭ মিনিটে মালয়েশিয়ার সিম্পাং পুলাইয়ের কনস্ট্রাকশন কোয়ারি সাইডে একটি হাইড্রোলিক ক্রেন উল্টে যায়। এ সময় এই বিশালাকার ক্রেনের নিচে চাপা পড়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হন। তবে তাদের নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছে, তাদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছর। ঘটনাস্থলে পৌঁছে রেসকিউ টিম তাদের অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে ক্রেন সরিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা শ্রমিকের কাজ করতেন।

পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান জানান, নিহতদের দেহাবশেষ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাত ৯টা ৫৫ মিনিটে এই উদ্ধার অভিযান শেষ হয়।

ইপোহ জেলা পুলিশের প্রধান এসিপি ইয়াহায়া হাসান বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। দুই বাংলাদেশির পুরো পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১