রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বোনাস নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

পুরাতন বেসিকে ইনটেনসিভ বোনাস অনুমোদন করায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়েে ১১টা থেকে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

জানা যায়, রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন হয় যে ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস দেয়া হবে। এ কারণে সকাল থেকেই কর্মকর্তাদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। এ সময় কর্মকর্তারা সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাসের দাবি জানান।

বিক্ষোভরত কর্মকর্তারা জানান, যেখানে ২০১৬ সালে নতুন বেতন স্কেল কার্যকর হয়েছে সেখানে প্রচলিত নিয়মে সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস দেয়া হয়। পর্ষদে যে প্রণোদনা বোনাসের অনুমোদন দেয়া হয়েছে, তা কার্যকর হলে যারা ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন, তাদের প্রণোদনা বোনাসের কী হবে? এছাড়া এ সময়ে যারা পদোন্নতি পেয়েছেন, তারা কেন আগের স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস নেবেন।

এক বিক্ষোভকারী জানান, ২০১৫ সালে নতুন পে-স্কেল কার্যকর হলেও ২০১৭ সালে এসে আমাদের পুরাতন বেসিকে ইনসেনটিভ বোনাস দেয়া হচ্ছে। এর মাধ্যমে আমাদের ঠকানো হচ্ছে।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০