শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ধন্যপুরে বঙ্গবন্ধুর নামে সাইনবোর্ড লাগিয়ে পুকুর জবর দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বঙ্গবন্ধুর নামে সাইনবোর্ড লাগিয়ে একটি পুকুর জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে চন্দ্রগঞ্জ থানায় ৫ জনকে বিবাদি করে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগিরা। এরআগে সোমবার রাতে চন্দ্রগঞ্জ ইউপির ধন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগের বাদি মো. সিরাজ মিয়া ও ভুক্তভোগিরা জানান, ধন্যপুর গ্রামের মৃত মো. হারিছ মিয়ার ওয়ারিস সূত্রে দক্ষিণ ধন্যপুর মৌজার সাবেক ৩৮নং খতিয়ানের এমআর ৬৭নং খতিয়ানভুক্ত ২৮৪ দাগে ২ একর ৭ শতাংশ সম্পত্তি ভোগ দখলে আছেন তারা। কিন্তু বিবাদি আব্দুল মোতালেব (৬০), কে এম জহিরুল ইসলাম (৩৫), আব্দুল মতিন (৪০), জাকির হোসেন রুবেল (২০) ও জান্নাতুল ফেরদাউস গংরা পরস্পর যোগসাজসে পূর্ব শক্রুতার জের ধরে ওয়ারিস সূত্রে মালিকীয় পুকুরটি জোর জবর দখলে নেওয়ার জন্য রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে দেয়।

বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮