মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে যুবলীগের যুব সমাবেশ

আকাশবার্তা ডেস্ক :

২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব ও পশ্চিম) যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকেলে শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুৃদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান টিপু, সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১