সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘তোমাকে ভালোবাসি, তোমার জন্য ১৩ বছর অপেক্ষা করেছি’

এক্সক্লুসিভ ডেস্ক :

২০০৪ সালের কোন এক দিন বিকালে বাসে করে যাচ্ছিলেন। বাসেই দেখা হয় দুই অপরিচিতর। প্রথম দেখাতেই ভালো লেগে যায় একে অপরকে। এরপর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর। এই তের বছরে দুই জন দুই জনকে ভালো করে জানা-শোনার পর এ বছরই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করবেন, তাও সেই বাসে!

বলছিলাম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা কারা মুলিনস এবং ওসভালদো ওজে জিমেনজের কথা। ১৩ বছর আগে ম্যানহাটনের এম১৪ লোকাল বাসে দেখা হওয়ার সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই দুই জনে সিদ্ধান্ত নেন ঐ বাসেই বিয়ের পর্ব সারবেন।

পরিকল্পনা অনুযায়ী অতিথিদের নিমন্ত্রণও জানানো হয় ঐ বাসের ঠিকানায়। অতিথিদের মধ্যে ৫০ জন বিয়েতে যোগ দিতে পেরেছিলেন। এছাড়া সাধারণ যাত্রীরাও হয়েছিলেন বিয়ের তত্ক্ষণাত্ অতিথি। কনে জেমেনজে বলেন, জীবনের পথে তোমাকে খুঁজে পেয়ে আমি ভীষণ খুশি।

এর জবাবে বরের বক্তব্য, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য ১৩ বছর অপেক্ষা করেছি কিন্তু আর অপেক্ষা করতে চাই না। জীবনের বাকি সময়টা তোমার সঙ্গেই কাটাতে চাই। মূলত কনে জিমেনজের মাথা থেকেই এসেছিল যে বাসে তাদের দেখা হয়েছে সেই বাসেই নতুন জীবন শুরু করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31