মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল

আকাশবার্তা ডেস্ক :

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক কৌশল। এ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অন্যান্য দেশগুলো নিয়ে যে মন্তব্য করেছে এতে বাংলাদেশ ভূরাজনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের কথাবার্তা তো দায়িত্বশীল নেতা বলতে পারেন না। সরকার চালাচ্ছেন যিনি, তিনি এই ধরনের কথা বলতে পারেন এটা আমরা কল্পনাও করতে পারি না। সেন্টমার্টিন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়ার কারণে ডিজিটাল সিকিউরিটি আইনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা যাবে কি না সে প্রশ্নও তোলেন তিনি।

বৃহস্পতিবার (২২ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, লিটন মাহমুদ, হাজী মো. মনির হোসেন, আ ন ম সাইফুল ইসলাম, মহানগর দক্ষিন যুবদলের সাঈদ হাসান মিন্টু, খন্দকার এনামুল হক এনাম, মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক দলের সাইদ মোরশেদ পাপ্পা, মহানগর দক্ষিন কৃষক দলের হাজী মো. কামাল হোসেন, মোয়াজ্জেম হোসেন বাদশা ও পূর্ব ছাত্র দলের মোহাম্মদ আল আমিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণভাবে বানোয়াট, ভিত্তিহীন, সর্বীব মিথ্যা কথা। এই কথাগুলো বলে উনি কিছু সুবিধা পেতে চান। সেই সুবিধা যদি উল্টো হয়..এটা উনি বুঝেন না।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির যারা অতীতে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং আগামীতে হবেন এমন নেতাদের গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে যাচ্ছে। এ ধরনের নেতাদের তুলে নিয়ে তাদেরকে নির্বাচন করতে চাপ দিচ্ছে। বিএনপি এবং অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। নেতাকর্মীদের ছাড়া হচ্ছে না। তাদের জামিন হয়, আবার আটকে যায়। এটা একটা ভয়াবহ দমননীতি। অত্যন্ত পরিকল্পিত চক্রান্ত শুরু হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের আগে যে ঘটনাগুলো ঘটেছিল, গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করে নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে দেয়া হয়েছিল। সেটা এখন আবার শুরু হয়েছে। আমরা তো মধ্যযুগীয় বর্বরতায় বসবাস করছি। এই সরকার ক্ষমতায় থাকার জন্য এমন কোনো কাজ নেই যা তারা করছে না। দেশের ক্ষতি করতে তারা মরিয়া হয়ে গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১