শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে এক কিলোমিটার জুড়ে মাদক বিরোধী মানববন্ধন ও র‌্যালি

আকাশবার্তা ডেস্ক :

জনসচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় এক কিলোমিটার এলাকা জুড়ে মাদক বিরোধী মানববন্ধন ও র‌্যালি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন ঢাকাস্থ হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র-ছাত্রী ফোরাম ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের উপদেষ্টা আবু ছায়েদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু। এছাড়া মাদক বিরোধী বক্তব্য রাখেন, হাজিরপাড়া ক্রীড়া সংঘের সভাপতি নিজাম উদ্দিন মুন্না ও ঢাকাস্থ হাজিরপাড়া ছাত্র-ছাত্রী ফোরামের সভাপতি মহিউদ্দিন কচি, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সাগর, উত্তরজয়পুর ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মনির হোসেন ফরহাদ প্রমুখ।

বক্তারা লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়ায় মাদকসেবী, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন, হাজিরপাড়ায় কোন মাদক থাকবেনা। মাদকের বিরুদ্ধে লড়বো এবং মাদকমুক্ত সমাজ গড়ার এই অঙ্গীকার করেন তারা। এছাড়া মাদক থেকে ফিরে নতুন সমাজ গড়ার জন্য মাদকসেবীদের প্রতি আহবান জানান বক্তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নুর হোসেন সেলিম, শামছুল আরেফিন শামীম, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, গোলাম রব্বানী প্রমুখ।

মানববন্ধন শেষে ঢাকা-রায়পুর মহাসড়কে মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১