আকাশবার্তা ডেস্ক :
নরসিংদীর রায়পুরায় একটি ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শ্রমিক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।