বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মরণ পণ যুদ্ধ করে সরকারকে হটাতে হবে : মির্জা ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

এবার মরণ পণ যুদ্ধ করে সরকারকে হটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন। এর আগে দুপুরে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।

বিচার বিভাগের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, বিচারক যদি ন্যায়বিচার না করেন, তার হিসাব আল্লাহ তা’য়ালার কাছে দিতে হবে। সব ধর্মেই আছে। ব্রিটিশ আমল থেকেই ন্যায়বিচারের জন্য এদেশের মানুষ সংগ্রাম করেছে। তাই সাজা দেয়ার আগে চিন্তা করে নেবেন, এ দেশের মানুষ আপনাদের হিসাব নেবে। সব হিসাব দিতে হবে।

তিনি আরো বলেন, যখন পতন অবশ্যম্ভাবী, তখন আর কিছু করার থাকে না। সরকারকে এবার ক্ষমতা থেকে হটাতে হবে।

মির্জা ফখরুল, দেশটাকে আওয়ামী লীগ এমন জায়গায় নিয়ে গেছে যে, আজকে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসিও দুর্নীতি করছেন। তাই এই দুর্নীতি থেকে মুক্তির একটাই পথ- এই সরকারকে ক্ষমতা দিতে হবে।

এসময় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন তিনি। ফখরুল বলেন, আমাদের জাতির অস্তিত্বের জন্য আমাদের আন্দোলনে নেমে পড়তে হবে। তাই আসুন, আমরা সবাই দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০