শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

দলবল নিয়ে পাকিস্তানে চলে যান সেখানে তত্ত্বাবধায়ক পাবেন

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিদিনই এক কথা, এক বুলি তত্ত্বাবধায়ক সরকার। আমি বিএনপি নেতাদের বলি, পৃথিবীতে এখন একটা দেশ আছে, সেই দেশে তত্ত্বাবধায়ক আছে, আমি ফখরুল সাহেবকে বলি, দলবল নিয়ে পাকিস্তানে চলে যান। সেখানে তত্ত্বাবধায়ক পাবেন। আর দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়কের হদিস নাই। এই ভুত মাথা থেকে নামান, নির্বাচনে আসুন। নইলে আমও যাবে, ছালাও যাবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

কাদের বলেন, শেখ হাসিনার শিকড় বাংলার মাটির অনেক গভীরে। আল্লাহ যাকে রাখবে বান্দা তাকে মারতে পারে না। শেখ হাসিনার উপর আল্লাহ রহমত আছে। এই দেশের মানুষের দোয়া আছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই সময় তার বাবা (মেজর জিয়াউর রহমান) অহংকারে বলত, মানি ইজ নো প্রবলেম। যেমন পিতা, তেমন সন্তান। তার ছেলেও (তারেক রহমান) বলে, আন্দোলন করো, টাকার অভাব হবে না। কোথা থেকে আসে এই টাকা?

ফখরুলকে মিথ্যুক আখ্যা দিয়ে তিনি বলেন, ফখরুল এত বড় মিথ্যুক, আড়াই বছর আমি জেলে। জিয়াউর রহমান যখন ক্ষমতায়। আপনি তো এই মাসেই এখন জেল হিরো হয়ে গেলেন, পত্র পত্রিকায়। খালেদা জিয়ার সময় ১০ দিনও আমি ঘরে থাকতে পারিনি। তখন আমি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

কাদের বলেন, আজকে বিএনপি এখনো তারা সন্ত্রাসের রাজনীতি করে। যে জেএমবি (জঙ্গি সংগঠন- জামাতুদিল মুজাহিদিন বাংলাদেশ) সিরিজ বোমা হামলা চালিয়েছে, তাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, খালেদা জিয়ার জন্য ৫০০ লোকের একটা মিছিল করতে পারেন নাই। এখন চোখের পানি ফেলছেন। আমির খসরু, মির্জা আজমের চোখমুখ শুকিয়ে গেছে।

কাদের বলেন, আজকে অবাক লাগে মির্জা ফখরুল যখন বলে আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে। দিনের আলোতে সবার চোখের সামনে, চক্ষুলজ্জা যাদের নেই, তারা এই কথা বলতে পারে। ফখরুল সাহেব ভুলে গেছেন ইতিহাস? তখন কি আপনার জন্ম হয় নাই? পুরো বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। রক্তে ভেসে গেছে ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি। সে রক্ত কাদের হাতে? সে রক্ত বিএনপির অনুসারীদের হাতে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই মাসটি আমাদের জন্য রক্তক্ষরণের মাস। এই মাসে আমাদের বেদনার অশ্রু গড়িয়ে পড়ে। এই মাসে ভালোবাসার কান্না ঝড়ে। আর এই মাসেই বাড়ে বাড়ে ভয়াল ট্রাজেডির স্মৃতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমাদের অতীতের দিনগুলো। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম। বঙ্গবন্ধুর আত্মত্যাগ, তাদের অবিসংবাদিত নেতৃত্ব। বঙ্গবন্ধুর পর তার সুকন্যা পিতা মুজিবের রক্তভেজা মাটিতে, বঙ্গবন্ধুর অবর্তমানে বিশ্বস্ত ঠিকানার নাম শেখ হাসিনা।

কাদের বলেন, শেখ হাসিনার বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছে। ১৫ পর আগের বাংলাদেশ, ১৫ বছর পরের আজকের বাংলাদেশ। শেখ হাসিনা এই দেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে গেছেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড৷ আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম; সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজমসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮