শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

১৮ সেপ্টেম্বর ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

আকাশবার্তা ডেস্ক :

সরকার পতনের একদফা দাবিতে ১৮ সেপ্টেম্বর ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘এক দফা দাবি এবং তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর ও রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ ঘোষণা করেছে আমাদের তিন সংগঠন। এছাড়া বিএনপিও এক দফা দাবিতে আগামী ১৮ সেপ্টেম্বর ধারাবাহিক যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘সবাই একমত এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংসদে যে জাতীয় পার্টি আছে, তারা বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

গত ১৩ সেপ্টেম্বর যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতারা এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

এরপর গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, সরকারের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে বেগম খালেদা জিয়া একদফার আন্দোলন চালিয়ে নিতে বলেছেন।

এ বিষযে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘কে কী বলেছেন জানি না।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, স্ট্যান্ডিং কমিটি আছে- সেভাবেই দলের সিদ্ধান্ত হয়। চেয়ারপারসন অসুস্থ। তিনি কোনো দলীয় নির্দেশনা দেন না। তাকে নিয়ে এসব কাজ কইরেন না।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১