মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো বলা হয়

আকাশবার্তা ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছেন ততদিন দেশের কেউ না খেয়ে মরবে না। গ্যারান্টি দিচ্ছি। প্রাণঘাতী করোনাভাইরাসে আপনারা দেখেছেন। শেখ হাসিনা আজ সারাবিশ্বের নেতা। কখনো তাকে মাদার অব হিউম্যানিটি আবার কখনো তাকে ভ্যাকসিন হিরো বলা হয়। আমাদের দেশে যেভাবে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে তার ফলে তাকে ভ্যাকসিন হিরো বলা হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম সেলিম ওসমান প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রাত দুটোর সময় ফোন করলেও কেউ বিপদে পড়লে তিনি (প্রধানমন্ত্রী) কথা বলেন। ফজরের নামাজ পড়ে তারপর তিনি বিশ্রাম নেন। বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। আমরা আজ সে জায়গায় আসছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছরে বাংলাদেশকে দাঁড় করিয়ে ফেলেছিলেন। আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। একটা বিরাট সম্ভাবনাময় জায়গায় আমরা চলে এসেছি। এটিই দক্ষ নেতৃত্বের পরিচয়। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকরা আগে কিছু হলেই কারখানায় আগুন দিতো। এটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। আমরা তাদের বোঝালাম তোমরা আগুন দেবে কেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আজ বলার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। আজ যখন আপনারা পুলিশের প্রশংসা করেন আমার ভালো লাগে। আমার মনে হয় পুলিশ ভালো কাজ করছে। ভালো কাজ করলে সবাই তার প্রশংসা করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেলিম ওসমান ব্যবসায়ী জগতে একজন ধ্রুবতারা। ব্রিটিশ আমল থেকে নারায়ণগঞ্জ ব্যবসার জন্য প্রসিদ্ধ। এরও আগে থেকেই নারায়ণগঞ্জ বন্দরনগরী হিসেবে প্রসিদ্ধ ছিল। শুনতে ভালো লাগে যে নারায়ণগঞ্জ থেকে নিটওয়্যার প্রচুর রপ্তানি হয়। আমি যেখানে গিয়েছি কাপড় উল্টে যখন দেখি মেড ইন বাংলাদেশ তখন মন ভরে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১