নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের নন্দিগ্রামের ওয়াপদা খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লাশের সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
পুলিশের ধারণা অজ্ঞাত দুস্কৃতিকারীরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করার পর লাশটি খালে ফেলে দেয়। অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া গেলে চন্দ্রগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। যোগাযোগ : ০১৭৮৮৯৪০০৫২, ০১৭৮৮৯৪০০৫৩