আকাশবার্তা ডেস্ক :
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু’কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে তাকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
এদিকে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ’কে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সামসুদ্দিন দিদার ।