মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আলোচনার মাধ্যমে তফসিল পেছানোর সুযোগ আছে : ইসি আনিছুর

আকাশবার্তা ডেস্ক :

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, শোনা যাচ্ছে বিএনপি নির্বাচনে আসতে চাচ্ছে। এখন যদি তারা পর্দার অন্তরালে আলাপ-আলোচনা করে তাহলে তফসিল পেছানোর সুযোগ আছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার তিন জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভাটি কুমিল্লা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে।

ইসি আনিছুর রহমান বলেন, আমাদের এক নির্বাচন কমিশনারও বলেছেন, বড় রাজনৈতিক দলটি (বিএনপি) নির্বাচনে এলে তফসিল পেছানো নিয়ে সংবিধানে সুযোগ আছে।

তিনি আরও বলেন, নির্বাচনে কে আসলো কে আসলো না, এটা আমাদের বিষয় নয়। কাউকে নির্বাচনে আনাও আমাদের দায়িত্ব নয়। আমাদের নিবন্ধিত ৪২টি দল আছে। তাদের আমরা চিঠি দিয়েছি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মুশফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় জেলার ও জেলার বাইরের নির্বাচন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১