নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলা পরিষদের উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহানকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার বিকেলে জেলা পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে স্থানীয় মুক্তিযোদ্ধা, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডের সদস্যরা তাকে ফুলেল সংবর্ধনা জানান।
সংবর্ধনা সভায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাফাজ্জাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা পরিষদ সদস্য মাহবুবুল হক মাহবুব প্রমুখ।