

কাজী আশিক তামিম :
প্রতিক্ষণ ইয়ুথ ক্লাবের বরিশাল জেলা কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয়। এতে সঞ্জীব কুমার দাস সভাপতি ও এস এম মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক বিকাশ দেবনাথ, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সম্পাদক তুহিন মোল্লা, দপ্তর সম্পাদক আবীর খান, ক্রীড়া সম্পাদক এরফান আহমেদ রহমত উল্লাহ।
আলোচনা সভায় ইয়ুথ ক্লাবের মহানগর শাখার সভাপতি আশিকুর রহমান তামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া সম্পাদক কৃষ্ণ দাস, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কার্যকরী সদস্য সজীব ইসলাম পাপ্পু ও সোহান আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।