সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কমিটি গঠিত

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে আলী আহম্মদকে সভাপতি ও মোহাম্মদ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে সমিতির এক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে দুই বছর মেয়াদি ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা সহ-সভাপতি শম্ভুলাল মজুমদার। এসময় সাবেক সভাপতি আবদুর রহিম, আবদুস শহিদসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শম্ভুলাল মজুমদার, আমিনুল আহচান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও মো. এনামুল এলাহী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. টিপু সুলতান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. আবুল কাশেম, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক শফি উদ্দিন মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ারা আক্তার এবং যুগ্ম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লিংকন মহাজন।

কমিটির সম্মানিত সদস্যরা হলেন, মো. আবদুস সাত্তার, মো. রুহুল আমিন ভূঁঞা, মো. আবুল হোসেন, মো. দিদার হোসেন, মো. জসিম উদ্দিন হাওলাদার, মো. ইসমাইল হোসেন, কাজী মো. সাহাব উদ্দিন ও মো. আবু জাহের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31