শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

কমলনগরে চেয়ারম্যানের সঙ্গে যুবলীগ নেতার অশোভন আচরণ, প্রতিবাদে বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিনের সঙ্গে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ হিরন অশোভন আচরণ করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউপি কার্যালয়ের সমানে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেয়। পরে তারা ইউনিয়ন পরিষদ কার্যালেয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. রায়হান, হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য আপেল মাহমুদ, ইউপি সদস্য মো. সেলিম, ইউপি সদস্য মো. হারুন ও উপজেলা যুবলীগের সদস্য আমির হোসেন শিপন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যুবলীগ নেতা হিরন জনপ্রতিনিধির সঙ্গে এমন অশোভন ও অশ্লীল আচরণ করতে পারেনা। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, গত জেলা পরিষদ নির্বাচনে যুবলীগ নেতা হিরন সদস্য প্রার্থী হন। ওই নির্বাচনে তাকে ভোট না দেওয়ায় এবং ভোটে হেরে যাওয়ায় পর থেকে সে ক্ষিপ্ত। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন পূজামন্ডপ পরিদর্শনে যায়। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে অশোভন আচরণ ও অশ্লীল গালমন্দ করে। যে কারণে স্থানীয় জনতাসহ দলীয় নেতাকর্মীর বিক্ষোভ-সমাবেশ করে।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ হিরন বলেন, পূজামন্ডপ পরিদর্শনের সময় চেয়ারে বসা নিয়ে ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন কমলনগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে তার সাথে কথা কাটাকাটি হয়েছে। অশোভন আচরণের বিষয়টি সত্য নয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮