নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে মাদক ব্যবসায়ী অপুকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে অপুকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে সোমবার রাতে চন্দ্রগঞ্জ বাজারের বাঁধের গোড়া নামকস্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সীমান্তবর্তী বাঁধের গোড়ার ব্রীজের উপরে সিএনজিতে তল্লাশী চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ অপুকে আটক করেন। আটককৃত অপু সুধারাম থানার হুগলি গ্রামের চৌধুরী মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউপির মোহাম্মদপুর গ্রামের (চন্দ্রগঞ্জ পূর্ববাজার) নানার বাড়িতে থেকে সে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।