বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হরতাল : লক্ষ্মীপুরে রাজপথ আ.লীগের দখলে, মাঠে নেই জামায়াত

আকাশবার্তা ডেস্ক :

জামায়াতের ডাকা হরতালে লক্ষ্মীপুরে রাজপথ দখলে ছিল আওয়ামীলীগের। জামায়াতের কেন্দ্রীয় আমীর ও সেক্রেটারী জেনারেলসহ ৯ নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।

সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের উত্তর তেমুহনী থেকে একটি মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উত্তর তেমুহনী ট্রাফিক চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয় ।

3

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধূরী নয়ন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. রাসেল মাহমুদ মান্নাসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালকে অবৈধ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেন।

এদিকে হরতালের সমর্থনে কোথাও কোন পিকেটিং কিংবা জামায়াত শিবিরের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। এ পর্যন্ত জেলার কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি। সকল ধরণের যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল।

অপরদিকে জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী বাজার থেকে দুইজন এবং চরশাহী থেকে একজনসহ ৩ শিবির কর্মীকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১