শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রামগতিতে ১ লাখ ৫৩ হাজার মিটার অবৈধ জালে আগুন

মিসু সাহা নিক্কন, রামগতি :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী এলাকায় অবৈধ ১ লাখ ৫৩ হাজার মিটার জালে অগ্নিসংযোগ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। ২২ অক্টোবর (রবিবার) বেলা ১২টায় বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে ওই জালে প্রকাশ্যে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজগর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এএম মহিব উল্ল্যাহ, লক্ষ্মীপুর মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সুনীল ঘোষ, রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুছ ছোবহান ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন। এরআগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই জালগুলো জব্দ করে নৌ-পুলিশ।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস.আই) আবদুল মতিন বলেন, নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫৩ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে জব্দকৃত জাল আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বর্তমান মূল্য প্রায় ৩ কোটি ৮লাখ ৭৫ হাজার টাকা।

এদিকে অভিযানের শেষ দিনে দিনব্যাপি যৌথ অভিযানে নামেন, উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ।

প্রসঙ্গত, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২ দিন ইলিশের অভয়াশ্রম এলাকায় সকল মাছধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০