বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি

আকাশবার্তা ডেস্ক :

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় ও সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি এ শ্লোগান নিয়ে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ‘নিরাপদ সড়ক চাই’ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনীতে সমাবেশ ও পরে সেখান থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলিয়া মাদরাসার সামনে গিয়ে শেষ হয়।

সড়কে চলাফেরার সময় অতি সতর্কতার সাথে চলতে হবে। মোবাইল ফোন, সিগারেট কিংবা সেবন করা অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

অধ্যাপক কার্তিক সেন গুপ্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান কামাল, বিআরটিএ’র এডি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রনজিত কুমার পাল, প্রথম আলো জেলা প্রতিনিধি এমজে আলম, অক্সফোর্ড মডেল কলেজের উপাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই কমলনগর উপজেলা আহ্বায়ক ইসমাইল হোসেন বিপ্লব প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১