মিসু সাহা নিক্কন, রামগতি :
লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েেেছ। শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবায়ী নেতৃবৃন্দের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালি বের হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে পতাকা উত্তোলন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় এসে মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজগর আলী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো: সোয়াইব হোসেন খন্দকার।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁঞা ।
সভায় ‘‘উৎপাদনমুখী সমবায় করি উন্নত বাংলাদেশ গড়ি’’ শীর্ষক দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা কয়েকজন সমবায়ী বক্তব্য রাখেন।
এবছর উপজেলার সফল সমবায়ী হিসেবে মো: সোয়াইব হোসেন খন্দকার এবং সফল ৪টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। এরমধ্যে দিবা সমাজ উন্নয়ন সংস্থা, আল-আমিন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, জননী সঞ্চয় ও ঋনদান সংস্থা এবং হাওলাদার পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতিকে পুরস্কার প্রদান করা হয়েছে।