শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

মিসু সাহা নিক্কন, রামগতি :

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েেেছ। শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবায়ী নেতৃবৃন্দের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে পতাকা উত্তোলন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় এসে মিলিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজগর আলী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো: সোয়াইব হোসেন খন্দকার।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁঞা ।

সভায় ‘‘উৎপাদনমুখী সমবায় করি উন্নত বাংলাদেশ গড়ি’’ শীর্ষক দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা কয়েকজন সমবায়ী বক্তব্য রাখেন।

এবছর উপজেলার সফল সমবায়ী হিসেবে মো: সোয়াইব হোসেন খন্দকার এবং সফল ৪টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। এরমধ্যে দিবা সমাজ উন্নয়ন সংস্থা, আল-আমিন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, জননী সঞ্চয় ও ঋনদান সংস্থা এবং হাওলাদার পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতিকে পুরস্কার প্রদান করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০