সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সওজের শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি

আকাশবার্তা ডেস্ক :

“ওয়ার্কচার্জ অভিশাপ, জাতির বিবেক জাগরে জাগ” এ শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে বিক্ষোভ, কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারীরা। রোববার চাকুরী নিয়মিত করার দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর সড়ক ভবনের সামনে এসব কর্মসূচি পালন করে তারা।

এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা সংসদের সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক মনোয়ারুজ্জামান প্রমুখ।

বক্তারা দাবি আদায় না হলে পর্যায়ক্রমে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, সড়ক ভবনে পূর্ণ দিবস কর্মবিরতি পালনসহ কাফনের কাপড় নিয়ে ঢাকায় অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31