বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা আব্দুল্লাহ আল মামুন

ইসলামী জগত :

কোটি কোটি হৃদয়কে আলোকিত, অনুপ্রাণিত ও উদ্বেলিত করে এবার সৌদি আরব জয় করে বিশ্বসেরা হলেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ আব্দুল্লাহ আল মামুন। তিনি সৌদি আরবে অনুষ্ঠিত ৩৯তম ‘বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ ৩০ পারা গ্রুপে ৮০ দেশের প্রতিযোগীদের মধ্যে সেরা হয়েছেন।

পবিত্র মক্কায় মসজিদুল হারামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মক্কার গভর্নর আব্দুল্লাহ বিন বান্দর বিন আব্দুল আজিজ, সৌদি আরবের ধর্মমন্ত্রী শেখ সালেহ বিন আব্দুল আজিজ মোহাম্মদ আল শেখ, মক্কার ইমাম শেখ ড. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদেইসসহ আরও অনেকে।

গত ৩ অক্টোবর আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে ওস্তাদ হাফেজ ক্বারি নাজমুল হাসানের সঙ্গে সৌদি আরব আসেন আবদুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন একই মাদ্রাসার ১৫ পারা গ্রুপের আরেক প্রতিযোগী হাফেজ নাঈমুল হক সাদী, তিনি পঞ্চম স্হান অর্জন করেছেন।

এ নিয়ে তৃতীয়বার বিশ্বসেরা হলেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন। এ বছরের এপ্রিলে মিসরের রাজধানী কায়রোয় ৫৫ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।

এর আগে ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। হাফেজ আবদুল্লাহ আল মামুন রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচারতাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের আবুল বাশারের ছেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১