বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফেসবুকে আসছে নতুন দুই ফিচার

টেক বার্তা :

দুটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এ ফিচার দুটি হচ্ছে রেড এনভেলপ ও ব্রেকিং নিউজ। রেড এনভেলপ ফিচারটির মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীরা অন্য প্ল্যাটফর্মে অর্থ পাঠাতে পারবেন। ব্রেকিং নিউজ ফিচারটি খবর প্রকাশকদের জন্য। ফেসবুকে যাঁরা খবর প্রকাশ করেন, তাঁরা ব্রেকিং নিউজ ফিচারটি ব্যবহার করে সাম্প্রতিক খবরগুলো জানাতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের সোশ্যাল মিডিয়া পরিচালক ম্যাট নাভারা নতুন ফিচারগুলো প্রথম দেখতে পান। তবে এখনো নতুন ফিচারগুলো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোডকে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, ব্রেকিং নিউজ ফিচারটি ভবিষ্যতে পরীক্ষা করা হবে। তবে রেড এনভেলপ ফিচারটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে এর সম্ভাবনা নাকচ করেনি।

ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, নতুন পণ্যের অভিজ্ঞতা দিতে সবসময় পরীক্ষা চালায় ফেসবুক। কিন্তু এখন নির্দিষ্ট করে কথা বলার কিছু নেই।

নতুন ফিচারগুলো পরীক্ষামূলকভাবে চালু করা হলেও তা পুরোপুরি সবার জন্য উন্মুক্ত করা হবে না কি না, সে বিষয়টি স্পষ্ট নয়।

এ বছরের শুরুতে ফেসবুক তাদের মেসেঞ্জার অ্যাপ গ্রুপ পেমেন্ট ফিচার চালু করেছে। এতে গ্রুপের সবাইকে বা একজনকে অর্থ পাঠানোর সুবিধা রয়েছে।

এ ছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রকাশকদের সঙ্গে অংশীদারত্বে ইনস্ট্যান্ট আর্টিকেলস নামের সুবিধা দিচ্ছে ফেসবুক। এতে প্রকাশকেরা ফেসবুকে কনটেন্ট প্রকাশ করে অর্থ পান।
তথ্যসূত্র : আইএএনএস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১