মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরের পুলিশ সুপারের বিভাগীয় শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন

আকাশবার্তা ডেস্ক :
অপরাধ দমনে কাঙ্খিত সফলতা অর্জন করায় চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় অপরাধ পর্যালোচনা শীর্ষক সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম (পিপিএম) লক্ষ্মীপুরের পুলিশ সুপারের হাতে তাঁর সম্মাননা পদক তুলে দেন।
এক সময় সন্ত্রাসী আর মাদকের অভয়ারণ্য হিসেবে কুখ্যাতি ছিল লক্ষ্মীপুর জেলার। ২০১৬ সালের ৮ মার্চ পুলিশ সুপার হিসেবে লক্ষ্মীপুরে যোগদান করেন আ.স.ম মাহাতাব উদ্দিন। এরপর সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং উপকূলীয় উপজেলা রামগতি-কমলনগরে জলদস্যু ও বনবদস্যু দমনে সাঁড়াশি অভিযান চালান জেলা পুলিশ প্রশাসন। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জলদস্যু-বনদস্যুসহ শত শত অপরাধীকে। এতে পুলিশ বাহিনীর প্রতি লক্ষ্মীপুরবাসীর আস্থা ও বিশ্বাস ফিরে আসে। যার ফলে লক্ষ্মীপুরে এখন শান্তির জনপদে পরিণত হয়েছে। পুলিশ সুপারের ভূমিকার কারণে জেলাবাসীর মাঝে ফিরে এসেছে নিরাপত্তা ও স্বস্তি।
এ দিকে চট্টগ্রাম বিভাগের মধ্যে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা পদক লাভ করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বিভাগীয় পর্যায়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন শ্রেষ্ঠ সম্মাননা পদক অর্জন করায় আকাশবার্তাবিডি.কম পরিবারের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০