সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

প্রশাসনের উপর নির্ভর করে চলছে আ.লীগ : লক্ষ্মীপুরে এ্যানি চৌধুরী

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সাবেক জনপ্রিয় ছাত্রনেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামীলীগ চলছে প্রশাসনের উপর নির্ভর করে। তাদের সাংগঠনিক কোনো চালান নেই। দেশের যেকোনো জায়গায় ১৫ ভাগ আওয়ামীলীগ আর ৭৫ ভাগ বিএনপি। আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন খালেদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, লক্ষ্মীপুরে বিএনপির সমর্থন আগের তুলনায় অনেক বেড়েছে। সরকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। কিন্তু বিএনপি ঐক্যবদ্ধ থাকায় সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়েছে। নীতি, নৈতিকতার প্রশ্নে ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। কিন্তু এবার ভোটের মাঠ আমরা খালি ছেড়ে দিবনা। অবশ্যই সেই নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দীন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় এ্যানি চৌধুরীর লক্ষ্মীপুরস্থ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, ভবাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুল আলম স্বপন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ, সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি ও বক্তারা বলেন, গত ৬ নভেম্বর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ খালেদ লক্ষ্মীপুর জজকোর্টে হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। সাইফুল্লাহ খালেদের মতো পরিচ্ছন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার রাজনীতিকে কলুষিত করেছে।

অবিলম্বে খালেদ সাইফুল্লাহসহ প্রত্যেক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১