শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

বেগমগঞ্জে বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী লোকমান সহযোগীসহ গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ প্রায় সোয়া ৩ লক্ষ টাকাসহ মাদক সম্রাট লোকমান হোসেন ও তার সহযোগী ওবাইদুর রহমান টিটুকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রোববার রাত ৭টায় বেগমগঞ্জের জগদীশপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোমবার দুপুরে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত আসামি লোকমান হোসেন (৫১) আলাইয়ারপুর ইউপির চৌপল্লী গ্রামের (তলবসেন বাড়ি) মৃত মোবারক উল্যার পুত্র এবং টিটু (৩২) একই বাড়ির নুরনবীর পুত্র।

র‌্যাব জানায়, জগদীশপুর এলাকায় স্থানীয় মো. আজিজের মালিকীয় দোকানঘরের কয়েকটি রুম ভাড়া নিয়ে ধৃত আসামিরা দীর্ঘদিন যাবত ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিনিয়র এএসপি মো. জসিম উদ্দীন চৌধুরীর নেতৃত্বে ওই এলাকায় রোববার সন্ধ্যার পর অভিযান চালায় র‌্যাবের একদল সদস্য। এ সময় ভাড়াকৃত রুম ও তাদের দেহ তল্লাসী করে ৩ হাজার ৭শ’ পিস ইয়াবা ও নগদ ৩ লক্ষ ২৩ হাজার ২৭০ টাকাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লোকমান হোসেন ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়ন থেকে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ছিল। আসামি মোঃ লোকমান হোসেনের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ও নোয়াখালীর বেগমগঞ্জ থানায় জোড়াখুন এবং অপর আসামি মোঃ ওবাইদুর রহমান টিটুর বিরুদ্ধেও মাদক, হত্যা চাঁদাবাজিসহ উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি মো. জসিম উদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮